,

সেপ্টেম্বরে হতে পারে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক :৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে। এ পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এটি গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

সোমবার (২৩ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা বলেন, করোনার কারণে আটকে থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে আগামী মাসের মাঝামাঝি। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে পিএসসি। আশা করছি, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য