,

ডায়াবেটিস ও ওজন কমাতে এই ফলগুলো এড়িয়ে চলুন

news-image

অনলাইন ডেস্ক : ফলের মধ্যে পানি, ভিটামিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট-সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকায় সবাই ফল খান। ফলের মধ্যে প্রাকৃতিক চিনি পাওয়া যায়, যা শরীরের জন্য ক্ষতিকর। অনেকেই জানেন না রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে গেলে জানা উচিত কোন ফলগুলোতে চিনির পরিমাণ বেশি। জেনে নিন কোন ফলের মধ্যে চিনি বেশি এবং কোন ফলের মধ্যে প্রাকৃতিক চিনি খুবই কম।

ডায়াবেটিস এবং ওজন কমাতে হলে কয়েকটা ফল এড়িয়ে চলুন-

১. একটি মাঝারি আকারের আমের মধ্যে ৪৫ গ্রাম চিনি থাকে। আপনি যদি ওজন কমানোর চেষ্টা করছেন, তাহলে আম খাওয়া থেকে বিরত থাকুন।

২. এক কাপ চেরিতে প্রায় ১৮ গ্রাম চিনি থাকে। ডায়াবেটিস রোগী হলে কিংবা ওজন কমানোর কথা ভাবলে এড়িয়ে চলুন এই ফল এমনটায় মত বিশেষজ্ঞদের।

৩. একটি মাঝারি আকারের নাশপাতিতে প্রায় ১৭ গ্রাম চিনি থাকে। এটি খেলে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তবে চাইলে এর সঙ্গে দই মিশিয়ে খাওয়ার উপদেশ দেন বিশেষজ্ঞরা।

৪. তরমুজ- গ্রীষ্মে তরমুজ সবচেয়ে বেশি খাওয়া ফল। এতে প্রচুর জল থাকে। এর একটি বড় টুকরোতে প্রায় ১৭ গ্রাম চিনি থাকে। এর অত্যধিক ব্যবহার রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে।

৫. একটি মাঝারি আকারের কলায় ১৪ গ্রাম চিনি থাকে। অল্প পরিমাণে এটি খেতে পারেন।

৬. পেয়ারায় ৫ গ্রাম চিনি এবং ৩ গ্রাম ফাইবার থাকে। বেশি ফাইবার পেতে পেয়ারা খোসা ছাড়াই খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য