বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই হাজার সাতশ পিস ইয়াবাহ ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি-চৌমুহনি চৌরাস্তা নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মো. সাগর (২৬), মো. ইয়াছিন আরাফাত (২৫), মোছাঃ জেসমিন (২৫), মো. সামছু মিয়া (৩৭), মো. পাবেল (২২), মো. মোস্তফা আহম্মেদ (৩৫)।
র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী দল হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাবের একটি অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় মহাসড়কের কুটি-চৌমুহনি চৌরাস্তা নামক স্থানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের সিলিন্ডারের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা দুই হাজার সাতশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মাইক্রোবাসসহ ঐ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান কোম্পানি কমান্ডার।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা