রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যারেজে বিদ্যুৎস্পর্শ হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পর্শ হয়ে মো. শাহজালাল (৪০) নামে চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার মৃত মুলফত আলি মিয়ার ছেলে। রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্হানীয়রা জানান, গতকাল (২১) আগস্ট  শনিবার রাতে বিল্লাল মিয়ার গ্যারেজে এসে অন্য দিনের মত তার অটোরিকশাটি চার্জে দেয়ার সময় সে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। লোকজন দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়।
এই বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আজাদ রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পর্শ হয়ে শাহজালালের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু