রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের হাল ধরছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। আজ বৃহস্পতিবার এই সংবাদ প্রকাশ্যে আসার পরপরই নেতৃত্ব নিয়ে সংগঠন ও সংগঠনের বাইরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। হেফাজতের নেতৃত্বে কে আসছেন? এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংগঠনের ভেতরে একটি নাম জোরালো ভাবে শোনা যাচ্ছে।

হেফাজতের প্রধান উপদেষ্টা বাবুনগরীর মামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম শোনা যাচ্ছে। তিনিই হেফাজতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেতে যাচ্ছেন, সংগঠনের পক্ষ থেকে এমন আভাসই মিলেছে।

সংগঠনের শীর্ষ পর্যায়ের এক নেতা আজকের পত্রিকাকে জানান, মুহিব্বুল্লাহ বাবুনগরী ভারপ্রাপ্ত আমিরের পদে বসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংগঠনের মহাসচিব এমন ইঙ্গিতই দিয়েছেন। এ নিয়ে মহাসচিব সংগঠনের নীতি নির্ধারকদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলছেন এবং তাঁদের মতামত নিচ্ছেন। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান হেফাজতের এই নেতা।

আজ দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী। ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর মৃত্যুর পরে ওই বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি নিয়ে বিভক্ত হয়ে পড়ে হেফাজত। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে চাপে পড়ে হেফাজত। একপর্যায়ে সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বাবুনগরী। গত ৭ জুন বাবুনগরীর নেতৃত্বে ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে হেফাজত। এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয় মুহিব্বুল্লাহ বাবুনগরীকে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হন নূরুল ইসলাম জিহাদি।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু