সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে ছুটছেন পর্যটকরা

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ দুই মাস আটদিন পর খুলে দেওয়া হলো সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র। বৃহস্পতিবার সব পর্যটনকেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে উম্মুক্ত করে দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

বিধিনিষেধ উঠে যাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকেরঘাট, বারেকটিলাসহ পর্যটন এলাকায় সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটছেন পর্যটকরা।

সারাদেশে করোনাভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ায় গত ১১ জুন সুনামগঞ্জের সব পর্যটন এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যেতে পারেননি পর্যটকরা। অনেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের গুনতে হয়েছে জরিমানা।

jagonews24

সারাদেশে পর্যটনকেন্দ্রের ওপর ১৯ আগস্ট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে অনেক পর্যটক মঙ্গল ও বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে সুনামগঞ্জের বিভিন্ন হোটেলে উঠেছেন।

ঢাকা থেকে আসা পর্যটক ফরিদ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘পরিবার নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার জন্য গত মঙ্গলবার সুনামগঞ্জে এসেছি। কিন্তু বিধিনিষেধের কারণে যেতে পারিনি। দুদিন সুনামগঞ্জের একটি হোটেলে থেকেছি। আজ টাঙ্গুয়ার হাওরে যাচ্ছি।’

সিলেট থেকে আসা মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, ‘ফজরের নামাজ পড়ে বন্ধুুদের নিয়ে মোটরসাইকেল নিয়ে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য রওয়ানা হয়েছিলাম। এখন তাহিরপুর আসছি। সবাই নৌকা নিয়ে হাওরের সৌন্দর্য উপভোগ করতে যাব।’

jagonews24

কুমিল্লা থেকে আসা রিদু মিয়া জাগো নিউজকে বলেন, ‘এক বছর ধরে টাঙ্গুয়ার হাওর দেখব বলে আশায় আছি। কিন্তু বিধিনিষেধের জন্য আসা হয়নি। বিধিনিষেধ উঠে যাওয়ায় আজ হাওরে ঘুরতে এলাম।’

সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটক আকরাম উদ্দিন  বলেন, ‘এ নিয়ে পাঁচবার সপরিবারে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসছি। আমরা হাওরের সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি। তাই সুযোগ পেলেই পরিবারের সবাই মিলে হাওরে ঘুরতে আসি।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জাগো নিউজকে বলেন, ‘আজ থেকে সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে হাওরের সৌন্দর্য উপভোগ করেন।’

jagonews24

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। আমরা কঠোর নজরদারি রাখব, যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে হাওরের সৌন্দর্য উপভোগ করে

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা