রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসি সুপারিশ করা চিকিৎসকদের দ্রুত নিয়োগের তাগিদ

news-image

নিউজ প্রতিবেদক : বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা চিকিৎসকদের যত দ্রুত সম্ভব নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (১৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর ও মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সদস্য আমিরুল আলম মিলন বলেন, এখন বিশ্বজুড়েই করোনার ভয়াবহ থাবা চলছে। বাংলাদেশেও দিন দিন করোনা বাড়ছে। তাই পিএসসির সুপারিশ করা চিকিৎসকদের যত দ্রুত সম্ভব নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে টিকা উৎপাদন ও প্রদান প্রক্রিয়া সহজতর করতে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতি অনুসরণ ও টিকা প্রদানে বয়সসীমা আরও কমিয়ে আনার সুপারিশ করা হয়।

বৈঠকে কোভিডে আক্রান্ত হয়ে শহীদ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা’ দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

জানা যায়, বৈঠকে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এর আরও পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হককে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়।

এছাড়া ‘মেডিক্যাল কলেজ (গভর্নিং বডিজ) রিপিল বিল ২০২১’, ‘মেডিক্যাল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১’ এর প্রয়োজনীয় সংশোধনীসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু