রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মিঠাপুকুরে নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে যমুনেশ্বরী নদী থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ কামরুজ্জামান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার মিলনপুর ইউনিয়নের যমুনেশ্বরী নদীর ঘিল্লাই অংশে নদীর স্রোতে ভেসে যাওয়া লাশটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এব্যাপারে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, যমুনেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। মনে করা হচ্ছে লাশটি উজান থেকে ভেসে এসেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরেও তদন্ত চলছে। ###

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু