,

কসবায় একই রাতে ৪ বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ৩ গ্রামের ৪ বাড়িতে একই রাতে দুর্ধর্ষ ডাকাতিতে এলাকার জনগণ আতংকিত হয়ে পড়েছে। ডাকাতির সাথে সাথে নারী- পুরুষের উপর অমানবিক নির্যাতনও বেড়ে  চলেছে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, বুধবার রাত ২ টা থেকে ৩ টার মধ্যে উপজেলার বায়েক ইউনিয়নের নোয়াপাড়া, কোল্লাপাথর ও বিদ্যানগর গ্রামে ডাকাতি সংঘঠিত হয়। নোয়াপাড়া গ্রামের জয়দুল হোসেন জানান, ২০-২৫ জনের ডাকাত দল রাত ২ টায় দরজা ভেঙ্গে তার ঘরে ঢুকে  পরিবারের সদস্যদের জিম্মি করে ৭ ভরি স্বর্ণ, ৯ হাজার টাকা ও ৩ টি মোবাইল সেট নিয়ে যায়। পরে মৃত বিল্লাল মিয়ার ঘরে ঢুকে ডাকাতরা ২ ভরি স্বর্ণ ও ২ টি মোবাইল সেট নিয়ে যায়। ডাকাত দলটি এর পর পর কোল্লাপাথর গ্রামের আক্তার হোসেন  ও বিদ্যানগর গ্রামের তাজুল ইসলাম মাস্টারে বাড়িতে হানা দেয়। ডাকাতরা আক্তার হোসেনকে রশি দিয়ে বেঁেধ বেদম প্রহার করে ৩ টি মোবাইল ও নগদ টাকা-পয়সা নিয়ে যায়। ডাকাতরা বিদ্যানগর গ্রামের তাজুল ইসলাম মাস্টারের বাড়িতে ঢুকে তার ঘর দরজা ভাংচুর করে। বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন জানান, কিছু দিন পর পর ডাকাতির ফলে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। কসবা থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ