রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু আফগানকে বাংলাদেশে আশ্রয় দিতে মার্কিন প্রস্তাব নাকচ করেছে ঢাকা

news-image

কূটনৈতিক প্রতিবেদক : মার্কিনপন্থী আফগানিস্তানের কিছু নাগরিককে বাংলাদেশে সাময়িক আশ্রয়ের জন্য ওয়াশিংটনের অনুরোধ ঢাকা নাকচ করে দিয়েছে।

আজ সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মোমেন এই প্রতিবেদককে বলেন, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র এ সময় জানায় তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে। এরপর আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। আফগানিস্তানের কি পরিমাণ নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্র কোন সদুত্তর দিতে পারেনি।

যুক্তরাষ্ট্রের এমন অনুরোধ নাকচ করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যা আছে। নতুন করে কোন দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোন সুযোগ বাংলাদেশের নেই। তাদের বলেছি, আমাদের নতুন করে সমস্যা ফেলবেন না। আফগানিস্তানের লোকজনকে এদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি তাই আমরা নাকচ করে দিয়েছি।আফগানিস্তানের কিছু নাগরিককে বাংলাদেশে সাময়িক সময়ের জন্য আশ্রয় দিতে ওয়াশিংটনের অনুরোধ ঢাকা নাকচ করে দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু