রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা অপবাদ ধারালো ছুরির চেয়েও ভয়ংকর : নায়িকা আঁচল

news-image

বিনোদন প্রতিবেদক : বর্তমানে শোবিজের আলোচিত ঘটনা নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইমলাম রাজসহ আরও দুই মডেলের আটক হওয়া। তাদের সবাই রয়েছেন পুলিশি হেফাজতে। রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। প্রায় প্রতিদিনই জানা যাচ্ছে নতুন অনেক তথ্য।

এদিকে ধরপাকড়ের সময়ে আলোচনায় আসে নায়িকা আঁচলের নামটিও। বেশকিছু সূত্রে জানা যায়, নানারকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এই তারকা। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাবে এমন কয়েকজনের তালিকায় নাকি রয়েছেন আঁচল।

এ বিষয়ে র‌্যাব বা পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য মেলেনি। অনেক চেষ্টা করে পাওয়া যায়নি নায়িকা আঁচলের বক্তব্যও। বিষয়টা নিয়ে তাই ধোঁয়াশা ছিলই।

এরই মধ্যে মুখ খুললেন ‘সুলতানা বিবিয়ানা’খ্যাত আঁচল। তিনি ‘Achol Akhe’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সরাসরি এ বিষয়ে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন তিনি ‘মিথ্যা’ ও ‘অপবাদ’র শিকার।

আঁচল তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মিথ্যা অপবাদ ধারালো ছুরির চেয়েও ভয়ংকর। কাউকে অপবাদ দেয়ার আগে তার সত্যতা যাচাই করে নিন।’

এদিকে আঁচলের মুঠোফোনে যোগাযোগ করা হলে কথা হয় তার মায়ের সঙ্গে। তিনি জানান, আঁচল আছেন তার গ্রামের বাড়িতে। কোনো কিছু নিশ্চিত না হয়ে তার মেয়ের নামে না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু