,

পরীমণি-হেলেনাসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব

news-image

চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংক হিসাব তলব হওয়া বাকিদের মধ্যে রয়েছেন রোজিনা আক্তার। তার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া। এছাড়াও ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোসের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের সমস্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, পিতামাতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে পরীমণির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ করা হয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার বগিরাতপুরের মিরুখালী।

ব্যাংক হিসাব তলব হওয়া এ ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে বিভিন্ন থানায় পৃথক মামলা রয়েছে। পরীমণি, পিয়াসা, রাজ, হেলেনা জাহাঙ্গীর ও মৌ সম্প্রতি আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য