রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার থে‌কে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং, লেনদেন ৪টা পর্যন্ত

news-image

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ ১১ আগস্ট (বুধবার) থেকে শিথিল করা হ‌য়ে‌ছে। ওইদিন থে‌কে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। এ সময় লেনদেন চলবে সকাল ১০টা থে‌কে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়েছে, ১১ আগস্ট থে‌কে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এতে বলা হয়, অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু