রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে আরও ২১৮ ডেঙ্গুরোগী হাসপাতালে

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২০৮ জন ঢাকায় ও বাইরের হাসপাতালে ১০ জন ভর্তি হন। এ নিয়ে দেশের হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৫ জন।

রাজধানী ঢাকায় ২০৮ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৬৩ ও বেসরকারি হাসপাতালে ১৪৫ জন ভর্তি হন। হাসপাতালে মোট ভর্তি রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১২ ও বাইরের হাসপাতালে ৪৩ জন ভর্তি।

এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ১০ জনের তথ্য পর্যালোচনা করার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো মৃত্যু নিশ্চিত করেনি পর্যালোচন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে মোট তিন হাজার ৯০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৮৩৬ জন রোগী।

চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়, মার্চে ১৩, এপ্রিলে তিন, মেতে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ছাড়াও ৫ আগস্ট এক হাজার ২৪৩ জন রোগী ভর্তি হন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু