রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসে অক্সিজেনের অভাবেই প্রাণ হারালেন অক্সিজেন ব্যবসায়ী

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক অক্সিজেন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মিসকাতুল ইসলাম মিলন শিকদার। গত মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে মারা যান।

তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাডভোকেট নুরুল ইসলাম শিকদারের ছেলে। মিলন পেশায় অক্সিজেন ব্যবসায়ী ছিলেন।

বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিসকাতুল ইসলাম মিলন শিকদার। চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। এ সময় অক্সিজেন লেভেল কমে গেলে মিসকাতুল ইসলাম মিলন শিকদার মারা যান।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু