রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক সম্পর্কের সময় হার্ট অ্যাটাকে কিশোরীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : শারীরিক সম্পর্ক করার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ‍গ্যাব্রিয়েলি ডিকসন নামে এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে। ১৫ বছর বয়সী গ্যাব্রিয়ালিকে সঙ্গে সঙ্গেই তার প্রেমিক সাও পাওলোর একটি হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

গত ২৯ জুলাই রাতে এই ঘটনা ঘটেছে। ব্রাজিলের অনলাইন নিউজ সাইট জি-ওয়ানের খবরে বলা হয়, গ্যাব্রিয়েলি ডিকসন তার প্রেমিকের সঙ্গে গাড়িতে ছিল যখন এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে শারীরিক সম্পর্ক করার সময় গ্যাব্রিয়েলি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায় তার প্রেমিক। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দিবাগত রাত ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

তবে এই ঘটনায় কিশোরী গ্যাব্রিয়ালির প্রেমিককে গ্রেপ্তার করেনি ব্রাজিল পুলিশ। কারণ হিসেবে তারা জানিয়েছে, ব্রাজিলে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৪ হওয়ায় এই ঘটনাকে বেআইনি হিসেবে ধরছে না তারা। নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে গ্যাব্রিয়ালির ২৬ বছর বয়সী প্রেমিকের পরিচয় গোপন রেখেছে পুলিশ।

গ্যাব্রিয়ালিকে হাসপাতালে মৃত ঘোষণা করার পর তার ময়নাতদন্তের রিপোর্টেও শারীরিক সম্পর্কের সময় তাকে জোর করা হয়েছে এমন আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সাও পাওলো পুলিশ। এদিকে, মৃত গ্যাব্রিয়ালির পরিবার জানিয়েছে, তার এই প্রেমের সম্পর্ক বা শারীরিক কোনো অসুস্থতা রয়েছে এমন কোনো তথ্যই জানতো না তারা।

এদিকে, ব্রাজিকের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কুমবাটাও পুলিশ স্টেশনে গ্যাব্রিয়ালির মৃত্যুর বিষয়টি একটি রহস্যজনক মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে। আসলেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে কি না তা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ