সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে কিশোরসহ ২২ জনের মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মোবারক হোসেন নামের ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

মৃত ২২ জনের মধ্যে ১৭ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি ৫ জন অন্যান্য জেলার বলে নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি বলেন, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০০ রোগীসহ ভর্তি ৫৫৩ জন। এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়া এবং সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন থাকার রেকর্ড এটি। ভর্তি হওয়া রোগীদের মধ্যে আইসিউতে ২২ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ জন।

করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের খলিলুর রহমান (৭৫), নাসিমা (৫২), সাইফুজ্জামান (৩৯), গিয়াসউদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১) ও মমতাজ বেগম (৮০), গৌরীপুর উপজেলার মোবারক হোসেন (১৬), নেত্রকোনার পূর্বধলা উপজেলার আবদুর রউফ (৩৫), টাঙ্গাইলের মধুপুর উপজেলার আমেনা বেগম (৮০) ও ঘাটাইল উপজেলার আবেদা খাতুন (৬০)।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষায় ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৭৪ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৬ হাজার ৩৭৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৮১ জন এবং করোনায় জেলায় মারা গেছেন ১৭৫ জন।

 

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ