,

পুলিশ কর্মকর্তা বাবাকে স্যালুট ক্যাপ্টেন মেয়ের, ছবি ভাইরাল

news-image

রংপুর ব্যুরো : বাবা পুলিশের এসআই আর মেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন। সম্প্রতি বাবা-মেয়ে উভয় উভয়কে দিলেন স্যালুট। দেশ সেবায় নিয়োজিত দুই বাহিনীর এ দুই কর্মকর্তার স্যালুট দেয়ার এ ছবিটি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাবা-মেয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, বাবা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বর্তমানে কর্মরত রয়েছেন রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত। তার প্রথম সন্তান ক্যাপ্টেন ডাঃ শাহনাজ পারভীন সম্প্রতি তার পিতাকে স্যালুট জানান পিতা আব্দুস সালামও তার মেয়েকে স্যালুট জানান। গত রোববার (১ জুলাই) আব্দুস সালাম তাকে স্যালুট জানানোর ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়। ছবিতে বাবা-মেয়ে দুজনকেই হাস্যেজ্জ্বল দেখা যাচ্ছে। ছবিটি হাজারো ফেসবুক ব্যবহারকারী শেয়ার দিয়েছেন। এতে অনেকেই মন্তব্য করেছেন গর্বিত বাবার-গর্বিত মেয়ে।

এ বিষয়ে আব্দুস সালাম তার মেয়ের কারনে তিনি গর্বিত জানিয়ে মেয়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য