রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চার তলার কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক রাজধানীর ভাটারা এলাকায় চারতলায় কার্নিশে বেঁধে রাখা কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।

উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া বারিধারা ফায়ার সার্ভিস কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে গ্রিল কেটে উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

ফরহাদুজ্জামান জানান, ভবনে ঢুকে ভেতরের দিক থেকে গ্রিল কেটে কিশোরীকে ভেতরে নেওয়া হয়। ওই কিশোরী মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ভাটারার বাগানবাড়ি এলাকার একটি আটতলা ভবনের সামনে পরিবারের সঙ্গে বসবাস করে ওই কিশোরী। আজ রোববার সন্ধ্যার দিকে সবার অগোচরে সে ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে যায়। পরে ভবনের একজন তা দেখতে পান।

ভবন মালিকের ছেলে সাজিদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই কিশোরী তাদের বাসার সামনে থাকে। তবে ভবনের বাইরের দিক থেকে সে কেন ও কিভাবে চারতলা পর্যন্ত উঠে গেল, তা বোঝা যাচ্ছে না। পরে কিশোরীকে উদ্ধার করার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু