,

কাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ও নৌ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক রফিকুল ইসলাম জানান, কাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত লঞ্চ চলবে। পূর্বঘোষণা অনুসারে, আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলার কথা ছিল। শ্রমিকেরা সবাই আসতে না পারায় লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সময় শিথিল করলেও লঞ্চ চলাচলের সম্ভাবনা খুব কম। লঞ্চগুলোর বেশির ভাগ কর্মী ছুটিতে রয়েছে। অন্ততপক্ষে এক দিন আগে জানালে আমরা প্রস্তুতি নিয়ে লঞ্চ চালাতে পারতাম।’
আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত সদরঘাট থেকে আটটি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। অন্য গন্তব্য থেকে সদরঘাটে এসেছে ছয়টি লঞ্চ। তবে এগুলোর মধ্যে ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চই বেশি ছিল। এ সময়ে বরিশাল থকে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে আসেনি। দেশের অন্য কোনো জেলা থেকে কোনো লঞ্চ সদরঘাটে এসে পৌঁছায়নি।

গত শুক্রবার রপ্তানিমুখী কারখানা খোলার ঘোষণার পর বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন শ্রমিক-কর্মচারীরা। কেউ ট্রাকে, কেউ অটোরিকশায়, কেউ মোটরসাইকেলে, কেউ ভ্যানে করে দূরের পথের যাত্রা করেন। ভোগান্তির পাশাপাশি শ্রমিকদের বাড়তি ব্যয়ও করতে হয়েছে। দিনভর শ্রমিকদের এ ভোগান্তির পর গতকাল শনিবার সন্ধ্যা সাতটার পর সরকার জানায়, শ্রমিকদের চলাচলের জন্য আজ দুপুর ১২টা পর্যন্ত বাস, লঞ্চসহ গণপরিবহন চলবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য