,

কৃত্রিম পা লাগিয়ে হেরোইন পাচারের চেষ্টা, গ্রেফতার ২

news-image

রংপুর ব্যুরো : চলমান বিধিনিষেধে কৃত্রিম পা লাগিয়ে রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এসময় তাদের কাছ থেকে ৪১০ গ্রাম হেরোইনসহ ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।গ্রেফতাররা হলেন অ্যাম্বুলেন্স চালক বুলবুল আহম্মেদ (৪০) ও তার সহযোগি আজিজুর রহমান (৩৫)। তারা দুইজন রাজশাহী জেলার বাসিন্দা।বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৩, রংপুর সদর দফতরের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশিদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশী করে দেখা যায় দুইজনের মধ্যে একজন এক পা পঙ্গু। ওই ব্যক্তির সারা শরীরে টিউমার রয়েছে। এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন থাকায় তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত করা ছিল। ওই কৃত্রিম প্লাস্টিক পা তল্লাশী করে ভিতরে অভিনব কায়দায় রাখা হেরোইন উদ্ধার করা হয়। এসময় অ্যাম্বুলেন্স চালক ও হেলপারকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন স্থানে হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য