,

সহজ থাকুক সুন্দর সম্পর্ক

news-image

লাইফস্টাইল ডেস্ক : একটি সম্পর্ক সবচেয়ে সুন্দর ও প্রাণবন্ত হয় কখন? এই প্রশ্নের একটিই উত্তর হতে পারে, তাহল- সম্পর্ক সহজ হলে। প্রেম বা দাম্পত্য জীবনে একে অপরকে চেনা, জানা, বিশ্বাস এবং আস্থার নামই সহজ সম্পর্ক। অপরদিকে একে অপরকে লুকানো, ভয় পাওয়া, মাত্রাতিরিক্ত প্রভাব খাটানো জটিল সম্পর্কের নির্দেশ দেয়। যে মানুষটির সঙ্গে জীবন কাটিয়ে দেয়ার পরিকল্পনা করেছেন, তার সঙ্গে থাকা চাই সহজ একটি সম্পর্ক। তা না হলে আপনার বা তার জীবনে আসতে পারে অসহনীয় কষ্ট। তাই আপনাদের সুন্দর সম্পর্ককে সহজ রাখার জন্য করতে পারেন সহজ কিছু কাজ-

ভালোলাগার চিরকুট

সঙ্গীকে মনের ছোট ছোট অনুভূতিগুলো জানান। সেটা হতে পারে চিরকুটের মাধ্যমে বা চিঠির মাধ্যমে। তাকে নিয়ে লিখতে পারেন দুলাইন কবিতা। হোক না ছন্দের অমিল। এতে তার কাছে আপনার উপস্থিতি বাড়বে বিশেষভাবে। সম্পর্কে আসবে মিষ্টি হাওয়া।

সব রূপে দর্শণ

সঙ্গীর সামনে আপনাকে সব সময় মেকআপ করে যাওয়ার প্রয়োজন নেই। তাকে আপনার প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখানো জরুরি। তবে বিশেষ মুহূর্তে তার জন্য বিশেষভাবে সাজতে পারেন। একটা বিষয় এখানে খেয়াল রাখা প্রয়োজন, সেটা হলো- অগোছালো আপনি তার সামনে সংকুচিত নন তো? এমন হলে সম্পর্ক সহজ হওয়ার পথ দীর্ঘ হবে।

আবেগ চেপে রাখা নয়

খুব বেশি মন খারাপ বা ভালো লাগার মাঝেও কি আপনি চুপচাপ থাকেন? এমন হলে আপনার মনের আবহাওয়া তার কাছে সব সময়ই অচেনা রয়ে যাবে। একটি সহজ সম্পর্কে আবেগ প্রকাশ করতে কখনই কোনো সংকোচ নয়।

মনের কথা ভাগাভাগি

বন্ধুর সঙ্গে মনের কথা ভাগাভাগিতে আড়ষ্টতা কেন? তার সঙ্গে আলোচনা করলে বড় কোনো সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। তার কোনো সমস্যায় বুদ্ধিমত্তার অংশগ্রহণ আপনাকে দিতে পারে বিশেষ মর্যাদা। তাই তার সঙ্গে মনের কথা ভাগাভাগি করে নেয়া বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা