,

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আমির উদ্দিন নামে এক আসামির মৃত্যু হয়েছে।হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্হায় মৃত্যুবরণ করেন। সে নারায়ণগঞ্জের  রূপগঞ্জ উপজেলার কফিল উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের  (জেল সুপার) মো. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে আমির উদ্দিন  বুকে ব্যথা অনুভব করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাঝরাতে মারা যান।
তিনি আরও বলেন, বুধবার বেলা ৩ টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০২০সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য