রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মঙ্গলবার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ পর্যালোচনাসহ পরবর্তী করণীয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে এই বৈঠক হবে।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিধিনিষেধ আরও বাড়ানো হবে কি-না বা আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে কি-না- জানতে চাইলে সচিব বলেন, ‘কাল আমরা মিটিং করব। তারপর সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এ মিটিং হবে।’

তিনি বলেন, ‘হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে এগুলো (করোনা) নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি। জার্মানি তো অসহায় অবস্থায় পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কি হয়েছে! একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরত্ব না মানে ইট উইল বি অলমোস্ট ইমপসিবল।’

‘মক্কা-মদিনা দেখেন, মদিনার ভেতরে ৩ ফুটের মধ্যে কাউকে আসতে দেবে না। মক্কায় আপনি খেয়াল করে দেখেছেন কি-না, নামাজ বা তাওয়াফ করে, কি রকম ডিসিপ্লিন মেনে চলছে মানুষ। সেজন্যই সৌদি আরব (করোনা) নিয়ন্ত্রণ করতে পেরেছে।’

বিধিনিষেধে বেসরকারি অনেক অফিস খোলা। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হবে কি-না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমার গতকালও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল আইজির সঙ্গে কথা হয়েছে। অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়। ওই টেকনিক্যাল (কর্মী) যায়-আসে। অনেক জিনিস আছে, সার্ভিসিং করতে হয়, এগুলো তারা করছে। এগুলো আমাদের মোবাইল কোর্ট চেকিং করছে।’

করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। কঠোর বিধিনিষেধেও করোনা পরিস্থিতির উন্নতি নেই, বরং অবনতি হয়েছে।

সবশেষ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে মৃত্যুর হিসাবে সর্বোচ্চ। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ১৯২ জন, যা একদিনে সর্বোচ্চ।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু