বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছিল। ফলে রামেক হাসপাতালে আবারও মৃত্যু বাড়লো।

বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল পরিচালক জানান- নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ রোগী ছিলেন। এছাড়া জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মৃত ২২ জনের মধ্যে রাজশাহী জেলার ১০ জন, নাটোরের ছয়জন, নওগাঁর দুইজন ও পাবনা জেলার চারজন মারা গেছেন।

মৃত ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও নয়জন নারী রয়েছেন। তাদের মধ্যে ১১-২০ বছরের মধ্যে একজন পুরুষ, ২১-৩০ বছরের মধ্যে একজন পুরুষ ও একজন নারী, ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ ও একজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে একজন পুরুষ এবং ষাটোর্ধ্ব আটজন পুরুষ এবং পাঁচজন নারী ছিলেন। হাসপাতালে এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালে ৩৮৯ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা মোট ৫১৩টি। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৩৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২১০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬৬ জন। করোনা নেগেটিভ হওয়ার পরও অসুস্থ হয়ে ভর্তি আছেন ৫৮ জন। ২৪ ঘণ্টায় নতুনভাবে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

এদিকে, সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, রাজশাহীর দুইটি আরটি-পিসিআর মিলে বুধবার রাজশাহী জেলায় মোট ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহীতে বর্তমানে করোনা সংক্রমণের হার ৩৭ দশমিক ৪ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা