,

কোরবানির মাংস সহশিল্পীদের মধ্যে বিতরণ করলেন পরীমণি

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদুল আজহার দিন বিকেলে এফডিসির পাশে শাহ পানিপন্থি মাজারে এসে চলচ্চিত্রাঙ্গনের অসহায় শিল্পীদের মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করেন পরীমণি।

বুধবার বিকাল ৬টার দিকে পরীমণি ওই মাজারের সামনে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক রানা।

এবার এফডিসিতে পশু কোরবানি নিষিদ্ধ হওয়ায় এফডিসির বাইরে ছয়টি গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরীমণি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন বলে সপ্তাহ খানেক আগে ঘোষণা দেন পরী।

কিন্তু পরে এফডিসির অভ্যন্তরে পশু কোরবানি না দিতে নোটিশ দেয় এফডিসি কর্তৃপক্ষ। ফলে এফডিসির বাইরে ছয় গরু কোরবানির সিদ্ধান্ত নেন এ নায়িকা।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমার উদ্দেশ্য ছিল এফডিসির মানুষদের নিয়ে কোরবানি দেওয়া। আমি তাদের নিয়েই কোরবানি দিয়েছি।’

এফডিসিতে প্রথমবার একটি গরু কোরবানি দিলেও পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন পরীমণি। গেলো বছর এফডিসিতে ৫টি গরু কোরবানি দিয়েছেন এ নায়িকা। আর এবার দিচ্ছেন ছয়টি গরু।

পরী বলেছেন, যতদিন বেচেঁ আছেন, তার সামর্থ্যে চলচ্চিত্র পরিবারের জন্য পশু কোরবানি দেবেন।

তিনি জানিয়েছেন, এরপর প্রতি বছর একটি করে গরু বাড়াবেন কোরবানির জন্য। পরীমণি এখন ঢাকাই ছবির আলোচিত নায়িকা। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পান পরীমণি।

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বিশ্বসুন্দরী’। গত বছর মুক্তি পায় ছবিটি। সরকারি অনুদানে তৈরি তার অভিনীত ছবি ‘মুখোশ’ শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে।

blob:https://www.facebook.com/68decbae-3c36-458a-b1ca-ae0c08559480

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা