,

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু,শনাক্ত ৪২১

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত আরও ৪২১ জন শনাক্ত হয়েছেন। চলতি মাসের বিশ দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ২৫৮ জন। গত দিনের (মঙ্গলবার) তুলনায় বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।

বুধবার (২১ জুলাই) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের পাঁচজন, পঞ্চগড়রে চারজন, নীলফামারীর দুইজন, দিনাজপুরের দুইজন, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

এ সময়ে বিভাগে ১ হাজার ৭০২ নমুনা পরীক্ষা করে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১৯০ জন, রংপুরের ৯৯ জন, পঞ্চগড়ের ৪৩ জন, নীলফামারীর ২৯ জন, গাইবান্ধার ২৭ জন, লালমনিরহাটের ১৮ জন, ঠাকুরগাঁওয়ের ১৩ জন ও কুড়িগ্রামের ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৪ দশমিক ৭৪ শতাংশ।

নতুন করে মারা যাওয়া ১৬ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮২ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৪৬ জন, রংপুরের ১৬৫, ঠাকুরগাঁওয়ের ১৪৬, নীলফামারীর ৫৬, লালমনিরহাটের ৪৭, পঞ্চগড়ের ৪৫, কুড়িগ্রামের ৩৯ ও গাইবান্ধার ৩৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৬ জন।

এছাড়াও নতুন শনাক্ত ৪২১ জনসহ বিভাগে ৩৮ হাজার ৪১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য