,

তিন লক্ষাধিক পশু অনলাইন হাটে বিক্রি

news-image

অনলাইন প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় হাটের পাশাপাশি অনলাইনেও পশু বেচা-কেনার ব্যবস্থা করেছে সরকার। এই ঈদে ডিজিটাল হাটে তিন লক্ষাধিক পশু বিক্রি হয়েছে। এরমধ্যে শুধু গরু বিক্রি হয়েছে দুই লাখ ৪৪ হাজার ৯১০টি। যা গত বছরের তুলনায় প্রায় ৮ গুণ বেশি।

মঙ্গলবার ই-কমার্স অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।

ই-কমার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, সোমবার পর্যন্ত ডিজিটাল হাটে গরু ও মহিষ বিক্রি হয়েছে দুই লাখ ৪৪ হাজার ৯১০টি, ছাগল ও ভেড়া বিক্রি হয়েছে ৭৩ হাজার ৫৯৭টি। সব মিলিয়ে সারাদেশে কুরবানি উপযোগী গবাদি পশু বিক্রি হয়েছে তিন লাখ ১৮ হাজার ৫০৭টি।

এর মধ্যে রাজধানীতে এক হাজার ৪২৯টি পশু ডিজিটাল হাটে সরাসরি বিক্রি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ বিক্রি হয়েছে এক হাজার ৩২৪টি। ছাগল ও ভেড়া বিক্রি হয়েছে ১০৫টি। এছাড়া কসাইখানা বুকিং হয়েছে ২৬৪টি।

তথ্য মতে, এবারের ডিজিটাল হাটে এখন পর্যন্ত বিক্রির পরিমাণ ২২৬ কোটি ৬২ লাখ ৪৩ হাজার ৫৬৮ টাকা।

এর আগে গত ১৩ জুলাই ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ডিজিটাল হাট উদ্বোধন করেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি জানিয়েছিলেন ২০২০ সালে ডিজিটাল হাটে ২৭ হাজার গরু বিক্রি হয়েছে। এবার তারা এক লাখ গরু বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করবেন। আর যদি তারা তাদের লক্ষ্যপূরণ করতে পারেন, তাহলে করোনাকালে অন্তত পাঁচ লাখ মানুষ হাটে যাওয়া থেকে বিরত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের