ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫ হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলট উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এসময় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আবু সাঈদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গত শনিবার রাত প্রায় ১টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কুটি চৌমুহনী চৌরাস্তা গাড়ি তল্লাশি চালায়। এসময় তারা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-০০৮০) তল্লাশি চালায়। এসময় গাড়ির ভেতর থেকে ১৮টি পলিব্যাগে ৫ হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ প্রায় ১৭ হাজার টাকা, ৫ টি মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ ইজাজুল হক (৩৫), মোঃ আতিকুর রহমান (৩৫), মোঃ আপন মিয়া (৩২), ও মোঃ সোহাগ (২৬)। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা