রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নিয়ে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ‘শিগগিরই’ কয়েকটি দেশ ও সংস্থা থেকে আরও ৮৫ লাখ ২০ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা পাওয়ার ‘সুখবর’ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। এর মধ্যে কোভ্যাক্স থেকে আসবে আরও ৩৬ লাখ ২০ হাজার ডোজ। জাপান ২৯ লাখ, চীন ১০ লাখ এবং ইউরোপীয় ইউনিয়ন ১০ লাখ ডোজ দেবে বলেও জানান তিনি।

‘সুখবর’ ঘোষণা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘আমাদের জেনেভা মিশন জানিয়েছে যে,কোভ্যাক্সের মাধ্যমে আরও তিন মিলিয়ন (ইতিমধ্যে ২.৫ মিলিয়ন পেয়েছি) মডার্না ভ্যাকসিন পাচ্ছি… শিপমেন্ট রেডি আছে। জাপানিজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রাজেনকা ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘চায়নিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ১৫ তারিখে তাসকন্দে সাক্ষাৎ হবে এবং চায়নিজ সরকার আরও এক মিনিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসাবে দেবে। ইইউ থেকে ১০ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় মিলিয়ন ২০ হাজার টিকা আগস্টে আসবে।’

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কোভিশিল্ডের তিন কোটি ডোজ টিকা কেনার জন্য চুক্তি করেছিল বাংলাদেশ। সেই টিকার প্রথম চালান পেয়ে ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু দুই চালানে ৭০ লাখ ডোজ পাঠানোর পর ভারত রপ্তানি বন্ধ করে দিলে ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। যারা প্রথম ডোজে কোভিশিল্ড নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। এমন পরিস্থিতিতে সরকার চীন ও রাশিয়া থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়।

গত জুন মাসের মাঝামাঝি সময়ে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কোভ্যাক্স কর্মসূচির আওতায় ‘শিগগিরই’ ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশ পাচ্ছে। কোভ্যাক্স থেকে ৬ কোটি ডোজের বেশি টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এর মধ্যে ফাইজার-বায়োএনকেটের তৈরি ১ লাখ ৬২০ ডোজ টিকা এবং মডার্নার তৈরি ২৫ লাখ ডোজ ইতোমধ্যে দেশে এসেছে।

এর বাইরে চীন উপহার হিসেবে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়েছে এবং এই কোম্পানি থেকে কেনা টিকার একটি চালান দেশে এসেছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু