,

আর্জেন্টিনার জয়ে মোটরসাইকেলে চারজনের উল্লাস, অতঃপর…

news-image

নিজস্ব প্রতিবেদক, রংপুর : আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিঁটকে ঘটনাস্থলেই ইয়াছিন আলম (২৩) নামের ১ যুবক নিহত হয়েছেন। এছাড়া ৩ জন আহত হয়েছে। কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় মনের আনন্দে এক মোটরসাইকেলে ৪ জন চড়ে প্রীতি ফুটবল খেলতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কুমেদপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, উপজেলার আদর্শ কাশিমপুর গ্রামের ৪ যুবক ইয়াছিন আলম (২৩), সিফাত মিয়া (১৬), শরিফুল ইসলাম (২০) ও রাজ বাবু (১৭) আর্জেন্টিনা দলের সমর্থক। রবিবার ভোরে কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা ১ গোলে বিজয়ী হয়ে কাপ নেয়। নিজেদের দল ফুটবল খেলায় জয়লাভ করায় মনের আনন্দে এই ৪ যুবক বিকেলে কুমেদপুর কাদেরিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেন। তারা একটি মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে প্রায় ৩ কি.মি. দূরে মাদ্রাসা মাঠে আর্জেন্টিনা দলের হয়ে খেলার উদ্দেশ্যে রওনা দেন। তাদের মোটরসাইকেলটি খেলার মাঠ থেকে মাত্র ৫শ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ইয়াছিন আলম নিহত হন। মোটরসাইকেলের অপর ৩ আরোহী মারাত্মক ভাবে আহত হন। আহত ৩ জনকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আফরিন জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য