,

ফেসবুক ব্যবহার করায় তরুণীর মৃত্যুদণ্ড

53003bab2d7b6-stoningফেসবুক ব্যবহার করায় সিরিয়ায় এক তরুণীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার রাক্কা শহরে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, ফাতোয়াম আল জাসিম নামের এক তরুণী ফেসবুকে অ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছিলেন। এ খবর জানার পর আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি সংগঠন দ্য ইসলামিক স্টেট অব ইরাক ও দ্য লেভান্টের (আইএসআইএল) সদস্যরা ওই তরুণীকে ধরে স্থানীয় শরিয়া আদালতে নিয়ে যান।

আদালত আদেশে বলেন, ফেসবুকে অ্যাকাউন্ট থাকা ব্যভিচারের শামিল। এ কারণে তরুণীকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দণ্ড দেওয়া হলো। এরপর আইএসআইএলের সদস্যরা এ দণ্ড কার্যকর করেন বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

আইএসআইএল ইরাকভিত্তিক আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি সংগঠন। তবে সংগঠনটির সদস্যরা বর্তমানে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি