বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংর্ঘের ঘটনায়  আহতরা হলেন- রজব আলী (৫০), সাবেদ আলী (৪৫), হযরত আলী (৩২), আলফাজ আলী (৫৫), ফিরোজ আলী (৫৫), আছিয়া বেগম (৪০), সাহিদা বেগম (৪৫), সাইফুল্লাহ (২৫), মাহমুদুল (১৭), সোহেল মিয়া (২২), শহিদুল ইসলাম (২০), ইয়াসমিন (৩৫), খাদিছা বেগম (৩৪), সোহেনা (৪৬), আব্দুল হাসিম (৬৫), লিয়াকত আলী (৩৬), সুবিতারা (৩১), জলিল মিয়া (৫০), মরিয়ম বেগম (৫৫)। আহতরা জেলা সদর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে  চিকিৎসা দেওয়া নিচ্ছেন।
আহত ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসলামাবাদের মৃত হাজী সরুজ আলীর ছেলে রজব আলীর সঙ্গে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে কাসেম মিয়া ও তার ভাই ছোট আবু মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার কায়েম মিয়া নামক একব্যক্তি আলফাজ মিয়াকে মারধোর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন  জানান, জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।লিখিত অভিযোগের প্রাপ্তিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান