বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা চালককে উদ্ধার করে চার অপহরণকারীকে গ্রেফতার

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অপহৃত মহিউদ্দিন হেঞ্জু নামে সিএনজি চালিত অটোরিকশা চালককে উদ্ধার করেছে র‌্যাব ১১। এসময় চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জের মিয়াপুর গ্রামের ইয়াছিন আরাফাত ইমন, একই গ্রামের শাহরিয়ার হোসেন শাওন, লাকুড়িয়া গ্রামের শামীম চৌধুরী ও ফাজিলপুর গ্রামের হৃদয়।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয় আমিন বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মিয়াপুর গ্রাম থেকে এই অপহরণরে ঘটনা ঘটে। এক পর্যায়ে অপহরণকারী ইমন ও সাগর হেঞ্জুর ফোনে কল দিয়ে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিয়টি অপহরণের শিকার হেঞ্জুর ভাই র‌্যাবকে অবহিত করলে সোমবার সোয়া ৮টার দিকে গোফরান কন্ট্রাক্টর বাড়ির পেছনের জঙ্গলে অভিযান চালিয়ে হেঞ্জুকে উদ্ধার করে। একই সাথে চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন জানান, এ ঘটনায় অপহৃত অটোচালক ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। চার অপহরণকারীকে গ্রেফতার করেছে, জড়িত অপর দুইজনকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার