,

৩২৮ রানে হার বাংলাদেশের

news-image

ক্রীড়া ডেস্ক : শেষ পর্যন্ত বড় হারই দেখলো টাইগাররা। ঢাকা টেস্টের দেড় দিনের খেলা বাকি রেখে বাংলাদেশ হার দেখলো ৩২৮ রানে। এতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে জয় কুড়ালো সফরকারী পাকিস্তান। মিরপুর শেরে বাংলা মাঠে শনিবার ম্যাচের চতুর্থ দিন চা বিরতির আগে ২২১/৯ সংগ্রহ নিয়ে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেননি শাহদাত হোসেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একমাত্র অর্ধশতকটি ওয়ান ডাউন ব্যাটসম্যান মুমিনুল হকের। নিজের উইকেট দেয়ার আগে মুমিনুল করেন ৬৮ রান। শেষের দিকে ব্যাট হাতে ৩৯ রানের দৃঢ়তা দেখান আট নম্বরে ব্যাট হাতে শুভাগত হোম চৌধুরী। তাইজুল ইসলাম ১০ ও মোহাম্দ শহিদ করেন ১৪ রান। পাকিস্তানের বল হাতে দ্বিতীয় ইনিংসেও সফল ইয়াসির শাহ। ২১ ওভারের স্পেলে ৭৩ রানে চার উইকেট নেন এ লেগ স্পিনার । ঢাকা টেস্টের ম্যান অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব সিরিজ পুরস্কার উঠেছে পাকিস্তানি টপঅর্ডার ব্যাটসম্যান আজহার আলীর হাতে। 
চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগেই ১১৯ রানে ৫টি উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন তখনও ৪১৬ রান। ঢাকা টেস্টের তৃতীয়দিনই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ছুড়ে দেয়া ৫৫০ রানের টার্গেট তাড়া করে জয় পেতে বিশ্ব রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের নজির নেই। তৃতীয় দিন ১৪ ওভার বাকি থাকতে মাঠে নেমে ছিল বাংলাদেশ। ইমরুল কায়েসকে ১৫ রানে হারিয়ে স্কোর বোর্ডে যোগ করেছিল ৬৩ রান। তামিম ৩২ ও মুমিনুল ১৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করে। কিন্তু ৪২ রান করে তামিম আউট হলে মড়ক লাগে বাংলাদেশ ইনিংসে। মধ্যহ্ন বিরতি পর্যন্ত ৫৬ রান যোগ করেই চারটি উইকেট হারায় টাইগারা। তামিমের পর মাহমুদুল্লাহ ২, সাকিব ১৩ ও অধিনায়ক মুশফিকর রহীম শূণ্য রানে সাজঘরে ফেরেন। কিন্তু ৫২ রান করে এখনও অপরাজিত আছেন মুমিনুল হক সৌরভ। তার সঙ্গে সৌম্য সরকার ১ রান করে অপরাজিত আছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা