,

শতাধিক দেশে ‘ডেল্টা’, সামনে আরও প্রকট হবে

news-image

অনলাইন ডেস্ক : করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’য় বিশ্বের বড় একটি অংশ আক্রান্ত। নতুন করে অনেক দেশে দেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশংকা প্রকাশ করে বলছে, সামনে আরও প্রকট হবে ভাইরাসের এ ধরন।

ডব্লিউএইচও জানায়, প্রায় ১০০ দেশে এই ধরন সংক্রমণের চিহ্ন মিলেছে। ভারতে প্রথম হদিশ পাওয়া এ প্রজাতির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় এ উদ্বেগ।

জুনের মহামারি সংক্রান্ত প্রতিবেদনে স্বাস্থ্য সংস্থা জানায়, হিসেবের খাতায় এখনো পর্যন্ত ৯৬ দেশে ডেল্টার অস্তিত্ব মিললেও প্রকৃত সংখ্যা শতাধিক।

বলা হচ্ছে, ভাইরাসের ধরন চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, তা অনেকে দেশেই নেই। যার ফলে আসল সংখ্যা সামনে আসছে না।

সম্প্রতি বেশ কিছু দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। গুরুতর অসুস্থ হয়ে কভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসছে। ডেল্টার জন্যই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে প্রতিবেদনে জানায় ডব্লিউএইচও।

ডেল্টা প্রজাতির সংক্রমণ রুখতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বিধি বজায় রাখার কথা বলেছেন সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

সম্প্রতি তিনি বলেন, ডেল্টাই এখনো পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন। যে সব দেশে টিকাদান কম হচ্ছে সেখানেই বেশি ছড়াচ্ছে।

গত মাসে বাংলাদেশে পরিচালিত কিছু জরিপ জানায়, হালে বাড়তে থাকা সংক্রমণে ডেল্টার ভূমিকা প্রধান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য