মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রামের ব্যবসায় কর্মসংস্থান তিন শতাধিক মানুষের, হচ্ছেন স্বাবলম্বী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুই গ্রামের ড্রামের ব্যবসা করে কর্মসংস্থান হয়েছে প্রায় তিন শতাধিক মানুষের। ঢাকার সোয়ারীঘাটের পুরোনো লোহার ড্রাম কিনে এনে মেরামত করে নতুন করে বিক্রি করে উপজেলার পশ্চিম ইউনিয়নের দুই গ্রামের এই কাজের সাথে জড়িত পরিবার গুলো বদলে যাচ্ছে  অর্থনীতি অবস্হা। সে সাথে সময়ের সাথে তাল মিলিয়ে তারা হচ্ছেন স্বাবলম্বী।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে নবীপুর গ্রামে ড্রাম ব্যবসার সূচনা হয়। এরপর ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে এই ব্যবসা। নবীপুর ও দড়িলাপাং গ্রামের ব্যবসায়ীরা সোয়ারীঘাট থেকে লট হিসেবে তেল ও দেশের বাইরে থেকে আসা বিভিন্ন কেমিক্যালের  পুরোনো ড্রাম ৭৫০ থেকে ৮৫০ টাকা কিনে আনেক। পুরাতন  ড্রামগুলোকে নতুন আঙ্গিকে  বিক্রির উপযোগী করতে তাদের খরচ হয় গড়ে  ১৫০ থেকে ২০০ টাকা। ঢাকনা সংযোজনসহ মেরামত বাবদ কারখানায় কাজ করা শ্রমিকরা ড্রাম প্রতি মজুরি পায় ৬০ থেকে ৮০ টাকা করে। পরবর্তীতে ড্রামগুলো ধুয়ে-মুছে রং করা হয়। ড্রামগুলো মূলত ধান, চাল ও গমসহ অন্যান্য পণ্য সংরক্ষণে ব্যবহৃত হয়।
দড়িলাপাং গ্রামের ড্রাম ব্যবসায়ী মো. রুবেল বলেন, ড্রাম ব্যবসা করে আমাদের দুই গ্রামের অনেকের ভাগ্য বদল হয়েছে। নতুন করে অনেকে ব্যবসায় আসতে চাইছেন। বিক্রির জন্য নতুন রুপে ড্রামগুলো প্রস্তুত করে নদীপথে নৌকায় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। বড় নৌকাগুলোতে ৪০০ পিস ড্রাম এবং ছোট নৌকাগুলোতে ১০০ পিস ড্রাম ধারণ করে।
ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয় এসব ড্রাম। প্রতিটি ড্রাম বিক্রি হয় ১৪০০ থেকে ১৫০০ টাকায়। প্রতি মাসে নবীপুর ও দড়িলাপাং থেকে গড়ে ১৫ থেকে ১৮ হাজার ড্রাম বিক্রি হয়। যার মূল্য প্রায় দুই কোটি টাকার বেশি।
আরেক ব্যবসায়ী খলিল মিয়া বলেন, ‘ড্রাম ব্যবসার কারণে শ্রমিকরা গ্রামের বাইরে না গিয়েও ভালো টাকা আয় করছে। এতে করে গ্রামে বেকারত্ব কমছে। এখন মালিক-শ্রমিক দুই পক্ষই ভালোভাবে চলতে পারছে’। এতে উভয়ের আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন।
কারখানাতে কাজ করা শ্রমিক ফুল মিয়া জানান, তিনি ১৫-১৬ বছর ধরে ড্রাম মেরামতের কাজ করছেন। প্রতিদিন ১০-১২টি ড্রাম মেরামত করে ঢাকনা সংযোজন করেন। সারাদিন ভাল ভাবে কাজ করতে পারলে একজন শ্রমিক গড়ে দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা আয় করতে পারেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন,‘ব্যবসায়ীরা যদি আমাদের কাছে সহযোগিতার জন্য আবেদন করেন, তাহলে উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু করা যায় কি না- সেটি আমরা দেখব।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু