রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সংসদ অধিবেশন শুরু হয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা নয়দিন বিরতির পর জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী অধিবেশন শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

আজ ও আগামীকাল বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষ করে আগামী ২৯ জুন অর্থবিল পাস করা হবে এবং ৩০ জুন পাস হবে দেশের ৫০তম বাজেট।

১ জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী ভাষণের মধ্য দিয়ে শেষ হবে সংসদের বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে লকডাউন দেয়া হলেও অধিবেশন স্থগিত করার সুযোগ নেই। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে। সে কারণেই আগের মতো সতর্কতা মেনে কোরাম পূর্ণ হয় এমন সংখ্যায় এমপিদের নিয়ে অধিবেশন চলবে। এক্ষেত্রে অসুস্থ ও প্রবীণ সদস্যদের অধিবেশনে যোগদানে নিরুৎসাহ করা হয়েছে।

যারা অধিবেশনে যোগ দেবেন, এরই মধ্যে করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন। অধিবেশন কক্ষের ভেতরে-বাইরে কঠোরভাবে স্বাস্থ্যবিধিও অনুসরণ করা হবে।

গত ১৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলতি মাসের ২৮ জুন পর্যন্ত মুলতবি করা হয়।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ২ জুন বাজেট অধিবেশন শুরু হয় এবং ৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দুই দিন বিরতি দিয়ে ৬ জুন থেকে শুরু হয় বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর অধিবেশনের ১৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু