,

রাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক সমিতির চিঠি

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও অতি সত্বর নিয়মিত উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গত বুধবার বিকেলে এই চিঠি পাঠানো হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাস ফারুকী।

চিঠিতে শিক্ষক সমিতি উল্লেখ করে, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাসমূহ এ প্রতিষ্ঠানটির মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে এবং ক্যাম্পাসে কর্মরত ও বসবাসরতদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ও বহুল আলোচিত, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষিত এডহক নিয়োগপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম গত দেড় মাসেরও অধিক সময় ধরে ব্যাহত করছে। এসব পদে নিয়োগপ্রাপ্ত অথচ যোগদানকৃত নয় এমন ব্যক্তিদের কিছু সংখ্যক গত কয়েকদিন ধরে প্রশাসন ভবন অবরোধসহ ক্যাম্পাসে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রেখেছে। পদায়নের দাবিতে তারা দুই দিন প্রশাসন ভবন অবরুদ্ধ করেছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাউকে কাউকে আন্দোলনকারীদের সামনে পড়ে নাজেহাল হতে হয়েছে। এই অবস্থায় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

চিঠিতে তারা আরো উল্লেখ করেন, উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহাকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এরপর প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখনো নিয়মিত উপাচার্য পায়নি সুবৃহৎ এই বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বিপত্তি তৈরি হচ্ছে। যদিও করোনা অতিমারির কারণে বিশ্ববিদ্যালয়ের সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, কিন্তু নিয়মিত উপাচার্য না থাকায় (১) জরুরি প্রয়োজনে ছাত্রছাত্রীদের মূল সার্টিফিকেট উত্তোলন করতে না পারা; (২) এমফিল-পিএইচডির গবেষণা অভিসন্দর্ভ পরীক্ষণের জন্য প্রেরণে জটিলতা; (৩) গবেষণা তহবিল বরাদ্দে জটিলতা; (৪) বিশ্ববিদ্যালয়ের নতুনভাবে উন্নয়ন প্রকল্প শুরু করতে না পারা; (৫) শিক্ষক-শিক্ষার্থীদের বিদেশি স্কলারশিপসংক্রান্ত কাজে নানা জটিলতা তৈরি হচ্ছে। ইতিপূর্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়াদ শেষে নতুন উপাচার্য নিয়োগ দিতে দীর্ঘসূত্রতার ঘটনা ঘটেছে।
শিক্ষক সমিতি চিঠিতে দাবি করেন, ‘উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রিতা নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে, যা মোটেও কাঙ্ক্ষিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হওয়ার জন্য আমরা ইতিপূর্বেও আহ্বান জানিয়েছিলাম। কিন্তু আবারো একই ঘটনা ঘটছে। একজন নিয়মিত অভিভাবকের অভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ প্রায় অরক্ষিত। তাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক এবং অতি সত্বর একজন উপাচার্য নিয়োগ দিয়ে ক্যাম্পাসের সকল ধরনের অচলাবস্থার নিরসন করা হোক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য