বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাত থেকে বাঁচতে ৭ হাজার তালগাছ লাগাবে আ. লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বজ্রপাত ঠেকাতে দেশের চার জেলায় ৭ হাজার ২০০ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন গতকাল বুধবার থেকেই পর্যায়ক্রমে ঢাকার কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় তালের চারা রোপণ শুরু হয়েছে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বজ্রপাত প্রতিরোধে বড় গাছ দরকার, এর মধ্যে তালগাছ অন্যতম। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, আমরা যদি এই গাছগুলো রোপণ করি, তাহলে ১০-১৫ বছর পর সুফল পাব। বজ্রপাতের প্রভাব কমাতে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে অন্য উঁচু গাছের সঙ্গে এবার তালগাছ যুক্ত করলাম। দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের বন ও পরিবেশ উপকমিটি দেশের কয়েকটি জেলা চিহ্নিত করেছে, যেখানে বজ্রপাত বেশি হয়। মানুষকে সচেতন এবং উদ্বুদ্ধ করতে সেই জেলাগুলোতে আমরা তালগাছ রোপণ করব।

মুজিববর্ষ উপলক্ষে গতবছর এবং এ বছর মিলিয়ে সারা দেশে ৩ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পরিকল্পনা সফল করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জানিয়ে দেলোয়ার বলেন, তালের চারা পাওয়াটা কঠিন। কোনো নার্সারি বা বন বিভাগে কেউ এই চারা করে না। আঁটি পাওয়া যায়। আমরা ৫ থেকে ৭ হাজার তালের চারা সংগ্রহ করেছি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা