,

বোরো সংগ্রহ জুনের মধ্যে নিশ্চিত করতে হবে : খাদ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ধান ও চাল সংগ্রহের যে নির্দেশনা জারি হয়েছে সে মোতাবেক সংগ্রহ অভিযান সফল করতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জুনের মধ্যে মিল মালিকদের কাছ থেকে চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ে বোরো সংগ্রহ করতে খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাদের তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

আজ সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১ এর খুলনা ও বরিশাল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ৩০ জুনের মধ্যে ৭৫ শতাংশ বোরো সংগ্রহ নিশ্চিত করে খাদ্য বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মন্ত্রণালয় থেকে ধান ও চাল সংগ্রহের যে নির্দেশনা জারি হয়েছে সে মোতাবেক সংগ্রহ অভিযান সফল করতে হবে। এসময় চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত বাজার মনিটরিংয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, চৈত্র-বৈশাখ মাসে দেশে চালের দাম বাড়েনি, দেশে বোরো ধানের বাম্পার ফলন সত্ত্বেও এখন চালের দাম কেন বাড়ছে তা খতিয়ে দেখতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুল আজিজ মোল্লার সভাপতিত্বে বক্তৃতা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন খাদ্য অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য