,

বিজয়নগরে পৃথক অভিযানে গাঁজাসহ ২ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ ২ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় বিজয়নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী জাহানারা বেগম (৪৫)কে গ্রেফতার করে। সে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের করাতমাঝি গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে। অন্যদিকে একই দিনের রাত প্রায় সাড়ে ৯টার দিকে বিষ্ণুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ রোজিনা বেগম (৩৫) কে গ্রেফতার করে। সে কুমিল্লা জেলার লাকশামের আবুল খায়েরের মেয়ে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদের বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বিজয়নগরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা