,

ব্রাহ্মণবাড়িয়া শহরের ডাস্টবিনে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের  শহরের টেংকের পাড় এলাকা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্হানীয়রা জানান,শহরেরটেংকের পাড় এলাকার মাঠ সংলগ্ন ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের ছেলের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নবজাতক শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরে আঞ্জুমানের মাধ্যমে দাফনকাজ সম্পূর্ণ করা হবে। নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য