বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে সীমান্ত চুক্তি পাস কূটনৈতিক সাফল্য: প্রধানমন্ত্রী

news-image

ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের রাজ্যসভায় বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তি বিল পাস বর্তমান সরকারের বড় কূটনৈতিক সাফল্য। তিনি বলেন, সীমান্ত চুক্তি পাস হওয়ার ফলে ভারতের কাছ থেকে কিছু অতিরিক্ত জমি পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় আগুন সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা।

বুধবার দেশটির উচ্চকক্ষ পার্লামেন্ট রাজ্যসভায় সীমান্ত বিলটি পেশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। উত্থাপনের পর রাজ্যসভার কার্য উপদেষ্টা কমিটি বিলটি নিয়ে আলোচনার জন্য তিন ঘণ্টা সময় নেয়। পরে ১৮১ জন সদস্যের সবাই বিলটির পক্ষে ভোট দিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অনুমতির জন্য পাঠান। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের নিম্নকক্ষ পার্লামেন্ট লোকসভায় উত্থাপন করা হবে। আর এর মধ্য দিয়ে চূড়ান্ত সমাধান হতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশের দীর্ঘ চার দশকের অমীমাংসিত সীমান্ত সমস্যা।

শিগগিরই চূড়ান্ত ছিটমহল বিনিময় কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে দুই দেশ। এ চুক্তির আওতায় ভারত ও বাংলাদেশের ১৬২টি ছিটমহল বিনিময় হওয়ার কথা। রাজ্যসভায় পাস হওয়া বিলটি এখন লোকসভায় যাবে। ক্ষমতাসীন বিজেপির সংখ্যাগরিষ্ঠ লোকসভায় বিলটি পাস হলে দুর্ভোগের অবসান ঘটবে বলে আশায় আছেন ছিটমহলের বাসিন্দারা।

বাংলাদেশি ছিটমহলগুলোতে জনসংখ্যা রয়েছে প্রায় ১৪ হাজার। আর ভারতীয় ছিটমহলগুলোর জনসংখ্যা ৩৭ হাজারের মতো। দশম জাতীয় সংসদ শুরু হওয়ার পর গতবছর ১৩ মার্চ প্রধানমন্ত্রী প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন। এটি ছিল তার দ্বিতীয় পরিদর্শন। প্রধানমন্ত্রী নিজেই এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আর প্রতিমন্ত্রী হিসাবে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক