,

বাসায় ফিরছেন খালেদা জিয়া

news-image

দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় তাকে নিয়ে আসা হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন পর আজ ১৯ জুন সন্ধ্যা সাতটার পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন।

গত ১১ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা‘য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। তিনি করোনামুক্ত হন ৯ মে।

করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর খালেদা জিয়া পোস্ট কোভিড জটিলতায় ভোগেন। গত ১৩ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জ্বর আসে বলে জানা যায়, যদিও বিষয়টি তার চিকিৎসক ও বিএনপির নেতারা স্বীকার করেননি।

এদিকে গত ১৪ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার কিডনি ও লিভার সঠিকভাবে কাজ করছে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য