টানা বর্ষণে ছন্দপতন জনজীবনে

news-image

ঝিনাইদহ প্রতিবেদক : আষাঢ়ের টানা বর্ষণে ঝিনাইদহে ছন্দপতন ঘটেছে জনজীবনে। শুক্রবার দিনব্যাপী ও শনিবার ভোর থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনো ভারি আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন শহরের পথচারীরা। ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। বৃষ্টির কারণে দোকান-পাটে আশ্রয় নিতে দেখা গিয়েছে লোকজনদের। সব থেকে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কাজের সন্ধানে বের হয়ে কাজ না পেয়ে অনেককে বসে থাকতে দেখা গিয়েছে।

সদর উপজেলার হাটগোপালপুর এলাকার বাসিন্দা মসিউর রহমান বলেন, ‘সকালে শহরে এসেছি একজনের সাথে দেখা করার জন্য। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। এখন ভিজেই কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে।’

এদিকে, বৃষ্টির কারণে তলিয়ে যাচ্ছে আউশ ধানের বীজতলা। নষ্ট হচ্ছে মরিচ, সবজিসহ অন্যান্য ফসল। এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ডা. জাহিদুল করিম বলেন, ‘আউশ ধানের বীজতলা তলিয়ে গেলে বীজতলার ক্ষতি হতে পারে। এছাড়াও অন্যান্য ফসলের জমিতে যেন পানি জমে না থাকে তা খেয়াল রাখতে হবে। জমিতে পানি জমে থাকলে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।’
ঝিনাইদহে ছন্দপতন ঘটেছে জনজীবনে। শুক্রবার দিনব্যাপী ও শনিবার ভোর থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনো ভারি আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন শহরের পথচারীরা। ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। বৃষ্টির কারণে দোকান-পাটে আশ্রয় নিতে দেখা গিয়েছে লোকজনদের। সব থেকে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কাজের সন্ধানে বের হয়ে কাজ না পেয়ে অনেককে বসে থাকতে দেখা গিয়েছে।

সদর উপজেলার হাটগোপালপুর এলাকার বাসিন্দা মসিউর রহমান বলেন, ‘সকালে শহরে এসেছি একজনের সাথে দেখা করার জন্য। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। এখন ভিজেই কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে।’

এদিকে, বৃষ্টির কারণে তলিয়ে যাচ্ছে আউশ ধানের বীজতলা। নষ্ট হচ্ছে মরিচ, সবজিসহ অন্যান্য ফসল। এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ডা. জাহিদুল করিম বলেন, ‘আউশ ধানের বীজতলা তলিয়ে গেলে বীজতলার ক্ষতি হতে পারে। এছাড়াও অন্যান্য ফসলের জমিতে যেন পানি জমে না থাকে তা খেয়াল রাখতে হবে। জমিতে পানি জমে থাকলে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান