,

ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনানকে পাওয়া গেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বক্তা মো. আফছানুল আদনানের (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) খোঁজ পাওয়া গেছে। এখন তিনি রংপুরের কোতোয়ালী থানায় আছেন।

আদনানের মা আজেরা বেগম বলেছেন, ছেলের সন্ধান পেয়েছেন। তবে কীভাবে পেয়েছেন সে ব্যাপারে আজেরা বেগম জানাতে পারেননি।
রংপুর এলাকার বাবু খা এলাকার একটি বাসায় আবু ত্ব–হা প্রথমে ছিলেন। এরপর তাঁকে কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, দুপুর পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্ব হার শ্বশুরবাড়ি থেকে তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় ত্ব–হার মাও তাঁর সঙ্গে ছিলেন।

গত ১০ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু ত্ব হা আদনান। আদনানের খোঁজ না পেয়ে তাঁর মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৮ দিন পর পাওয়া গেল ত্ব হাকে।

আদনান (৩১) সপরিবার রংপুর শহরে থাকেন। তাঁর মা আজেদা বেগম বলেছিলেন, তাঁর ছেলে অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিতে যেতেন। আদনান ১০ জুন বৃহস্পতিবার ঢাকার একটি মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশে রংপুর থেকে বিকেল চারটার দিকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। আদনানের সঙ্গে ছিলেন তাঁর দুই সঙ্গী আবদুল মুহিত ও ফিরোজ। এ ছাড়া গাড়িচালক হিসেবে ছিলেন আমির উদ্দিন ফয়েজ।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৬ মিনিটে আদনানকে তাঁর স্ত্রী ফোন দিলে তিনি বলেন, তিনি এখন ঢাকার গাবতলীতে আছেন। মুঠোফোনের চার্জও প্রায় শেষ হয়ে গেছে। এরপর থেকে আদনানসহ সবার মুঠোফোনই বন্ধ ছিল।

আদনানসহ চারজনের নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আদনানকে ইউটিউবে বিভিন্ন ধর্মীয় বিষয়ে বক্তৃতা দিচ্ছেন, এমন দেখা যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য