রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, ৬ দালালকে দন্ড

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ৬ দালালকে আটক করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার  সকাল থেকে দুপুর পর্যন্ত  ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলা অভিযান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এবং কিশোর কুমার। এসময় হাসপাতাল থেকে আটক প্রত্যেককে ১ সপ্তাহের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দালালরা হলেন- সদর উপজেলার সুহিলপুরের আব্দুল্লাহ (৪০), জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রাসেল বকসি (২৭), পশ্চিম মেড্ডা শরীফপুরের শিপন (২৭), হালদারপাড়ার মামুন (৪৫) ও নবীনগরের মহেশপুরের শাহপরান (২০)।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দালালদের বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালিয়ে ছয়জন দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে।