,

আজ আরও ১হাজার মেট্রিক টন চাল গেল নেপালে

ডেস্ক রির্পোট : আরো ১ হাজার মেট্রিক টন চাল ভূমিকম্প বিধ্বস্ত নেপালে পাঠানো হয়েছে। বুধবার পঞ্চগড় থেকে ৪০টি ট্রাক চাল নিয়ে নেপালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে মঙ্গলবার ১৫টি ট্রাকে ৩শ’ ৭৫ মেট্রিক টন চাল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাঠানো হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. সালেহ উদ্দিন নেপালে চাল পাঠানোর খবরটি নিশ্চিত করেছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই চাল পাঠানো শুরু হল। সর্বমোট ১০ হাজার মেট্রিকটন চাল দেশটিতে পাঠানো হবে। এর অংশ হিসেবে গত দু'দিনে মোট ১ হাজার ৩৭৫ মেট্রিক টন চাল পাঠানো হল।
নেপালের জনগণের সহায়তার জন্য বাংলাদেশ থেকে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা