বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার বিরূপ প্রতিক্রিয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে: স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনার বিরূপ প্রতিক্রিয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। চলমান কোভিড-১৯ মহামারী দীর্ঘায়িত হলে ব্যাহত হওয়া শিক্ষাখাতকে এগিয়ে নিতে উদ্ভাবনী সমাধান খুঁজছে সরকার। এক্ষেত্রে অনলাইন শিক্ষা কার্যক্রম বিকল্প সহায়ক হতে পারে।

বৃহস্পতিবার সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন তিনি।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, এসময় বাংলাদেশের পঞ্চাশ বছরের কূটনৈতিক সাফল্যেরও প্রশংসা করে নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে বলেন, কোভিড-১৯ মোকাবেলা করে ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের গৃহীত উদ্যোগসমূহ সত্যিই প্রশংসনীয়। প্রথম পর্যায়ে কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাংলাদেশ সফলভাবে সম্পন্ন করেছে বলে উল্লেখ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে নেদারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। এসময় তিনি রাষ্ট্রদূতকে জানান, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর মধ্যেও সংসদে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে সরকার সুশৃঙ্খলভাবে কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করলেও বর্তমানে ভ্যাকসিনের আরো চাহিদা বিদ্যমান।

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু